রাজনীতি

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

ধারা তুন কর্মসূচি ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এই জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলন থেকে জোটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে-ও। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

এ সময় তিনি চারদিনের কর্মসূচির বিস্তারিত জানান। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *